শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে আরও এক অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলো গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পরে থাকা মানষিক ভারসাম্যহীন
সংকটাপন্ন নওশিন বেওয়া (৬০) নামে আরও এক অসহায় বৃদ্ধার দায়িত্ব
নিলো গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থা।
দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন
প্রান্তে নওশিন(৬০) এর পড়ে থাকার বিষয়টি দৈনিক খবরের পার্বতীপুর
উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের নজরে আসে তিনি এ বিষয়ে
ব্যক্তিগত ভাবে কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে ৭ মার্চ
বিকেলে গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মারুফ কেইন বৃদ্ধাকে
নিতে আসেন। পরে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মীর
মনিরুল ইসলাম ও স্টেশন মাস্টার জিয়াউল আহসান সাথে পরামর্শক্রমে
সাংবাদকর্মী জাকির হোসেন, চ্যানেল এস টেলিভিশনের পার্বতীপুর
প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহায়তায় ওই বৃদ্ধাকে সংস্থার
পরিচালকের হাতে তুলে দেওয়া হয়। এসময় গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার
পরিচালক প্রতিনিধিকে জানায়, এখন থেকে আমৃত্যু পর্যন্ত সংস্থা (ওল্ড
হোম) তার চিকিৎসাসহ ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে জাকির হোসেন বলেন, আমার ব্যক্তিগত কোন প্রতিষ্ঠান বা তাদের
জন্য কিছু করার মত সামর্থ না থাকলেও এসব অসহায়, সুবধিা বঞ্চিত
মানুষদের মানবেতর জীবন যাপনের জন্য বিষয়টি দেখার কেউ নাই। সকলে
নিজেদের নিয়ে ব্যস্ত । আমিও তাদের বাহিরে নই। তার পরেও তাদের জন্য মণ টা
কেমন জানি ব্যাকুল হয়ে ওঠে। তাই এসব অসহায়দের নিয়ে কাজ করার চেষ্টা
করি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451