বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর সহায়তায় নিজ ঘরেই খুন পিপি রথীশ: র‌্যাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

রংপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক পারিবারিক কলহ, সন্দেহ ও স্ত্রীর পরকীয়ার জেরেই খুন হয়েছেন বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।আজ বুধবার রংপুর র‍্যাব-১৩ অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাবের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের পুরো ঘটনাই নিজমুখে স্বীকার করেন স্নিগ্ধা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত স্নিগ্ধা এবং দুই কিশোর সবুজ ও রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ দুই মাস ধরে হত্যার পরিকল্পনা করেন রথীশের স্ত্রী স্নিগ্ধা সরকার দিপা ও তার প্রেমিক কামরুল মাস্টার। তারা উভয়েই তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পরিকল্পনা অনুযায়ী আগেই তাজহাট মোল্লা পাড়ার দুই কিশোরের সহযোগিতায় ২৮ মার্চ বুধবার একটি নির্মাণাধীন ভবনের ভেতরের মেঝের বালু সরিয়ে গর্ত করে রাখে তারা। পরেরদিন বৃহস্পতিবার রাতে ভাত ও দুধের সঙ্গে ১০টি ঘুমের বড়ি খাওয়ানো হয়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে স্নিগ্ধা ও কামরুল মিলে তাকে হত্যা করেন।

বেনজীর আহমেদ বলেন, হত্যার পর মরদেহ বাড়ির আলমারিতে ঢুকিয়ে কৌশলে আলমারি পরিবর্তনের কথা বলে তা নিয়ে যাওয়া হয় বাড়ির অদূরে তাজহাট মোল্লাপাড়ার সেই নির্মাণাধীন ভবনে, যেখানে আগে থেকেই গর্ত করে রাখা হয়েছিলো। পরে সেই গর্তেই মরদেহ পুতে ফেলেন তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451