শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে তৃতীয় শ্রেণির শিশু ধর্ষণকারী সেই শুকুর আলী গ্রেফতার 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ২৭২ বার পড়া হয়েছে

 

ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারী জেলা সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের
সীমান্তপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামী সেই শুকুর আলী
(৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(৩রা এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে ধর্ষক শুকরআলীকে জেলা কারাগারে প্রেরণ
করা হয়।
ধর্ষনের ঘটনায় পলাতক থাকা শুকুর আলী কে ঘটনার একমাস পর মঙ্গলবার কুড়িগ্রাম
জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা শিংঝাড় গ্রাম থেকে গ্রেফতার করে
নীলফামারী থানা পুলিশ।সে নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়নের কেরাণীপাড়া
গ্রামের মৃত জুনায়েদ আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী পুলিশ সুপারের সম্মেলণ কক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্ষক
শুকুর আলীকে সাংবাদিকদের সামনে হাজির করেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফুল হক জানান, মঙ্গলবার ভোররাতে
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা শিংঝাড় গ্রামে বিজিবি
ক্যাম্পের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামী শুকুর
আলীকে গ্রেফতার করা হয়। উক্ত সংবাদ
সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান,
সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর থানার ওসি (তদন্ত) এরশাদ,এসআই
হারিছুর রহমান সুজন।
উল্লেখঃ যে নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের পূর্ব সহদেব বড়গাছা
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীটি ধর্ষণের ঘটনা ঘটে চলতি বছরের ১
মার্চ দুপুরে। শিশুটিকে পথে একা পেয়ে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ট্রাক্টর
চালক শুকুর আলী। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় তার দিনমজুর মা
কাজ থেকে ফিরে ঘটনা জানতে পেরে প্রতিবেশীদের সহযোগিতায় নীলফামারী সদর
আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল
কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরদিন দিন ২ই মার্চ শুকুর আলীকে
আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451