শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর কত বয়স হলে কুড়িগ্রামের মজিরন বেওয়া পাবেন বয়স্কভাতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ২৭১ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:-  বয়সের ভারে শরীর
নুয়ে পড়েছে মজিরন বেওয়ার। চোখে ছানি। পরনে নেই তেমন কোনো
বস্ত্র। শক্তি নেই শরীরে। লাঠির ওপর ভর করে চলতে হয় তার।এক মুঠো ভাতের জন্য
শেষ বয়সে তার দুঃখের শেষ নেই। তার পরেও অসুস্থ শরীর নিয়ে চলেন এবাড়ি-
ওবাড়ি ভিক্ষার জন্য। ভিক্ষার ঝুলিতে যা সংগ্রহ হয় তা নিয়ে খুঁড়িয়ে
খুঁড়িয়ে চলছে তার জীবন। তার ভাষায়, ভিক্ষা সংগ্রহ হলে মিলে ভাত, না
হলে থাকতে হয় উপোস! সরকার হতদরিদ্র অসহায় লোকজনদের বয়স্কভাতা
কিংবা বিধবাভাতা দিলেও জনপ্রতিনিধিদের নজরে না আসায় ৭৫ বছর
বয়সী মজিরনের ভাগ্যে জোটেনি ভাতা।
মজিরন বেওয়ার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা
ইউনিয়নের কান্তাপাড়া চরগোরকমন্ডপ গ্রামে। তার স্বামীর নাম কুদ্দুস
আলী। তার ৪ মেয়ে। মানুষের কাছে সাহায্য নিয়ে মেয়েদের বিয়ে
দিয়েছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় ৬ বছর
আগে মজিরন বেওয়ার স্বামী মারা গেছেন। স্বামীর ভিটায় বড় মেয়ে
স্বামী পরিত্যক্ত আলতাফুন বেগমকে নিয়ে কোনোরকমে বাস করছেন
তিনি।
মজিরন বেওয়া বলেন, বৃদ্ধ বয়সে প্রতিদিন হাঁটাচলা করার শক্তি টুকুও
নেই। দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছি। ভোটের সময় আমার কদর হয়। ভোট পার
হলে আর খোঁজ রাখে না কেউ।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মজিদ
জানান, এমন অসহায় লোকজনের কথা তাকে কেউ জানাননি। তবে চলতি
বছরে ৪৫২ বয়স্কভাতা, ১৯৬ জনের বিধবাভাতা বরাদ্দ পাওয়া গেছে।
সেখানে তার ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451