শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৯০ বার পড়া হয়েছে

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে
সংঘর্ষে শামসুল(৫০) নামে একজন মারা গেছে। এ সময়
তার স্ত্রী, ছেলে ও তার ভাই গুরতর আহত হয়েছে। আহতদের
উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরন করা
হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার
সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামে এ ঘটনাটি
ঘটেছে।
নিহত শামসুল হক উপজেলার সানিয়াজান
ইউনিয়নের মৃত অনর উদ্দিনের পুত্র। আর আহতরা হলেন,
নিহত শামসুলের স্ত্রী নাজমা বেগম(৩৫), ছেলে
নাজমুল(২২), ও ভাই বাবুল(৩৮)।
ওই এলাকার সফিয়ার জানান, ৭/৮ শতক জমি নিয়ে
শামসুল ও মোস্তাফিজার গংয়ের বিরোধ চলে আসছিলো।
এমন অবস্থায় ৩/৪ দিন আগে স্থানীয় ভাবে এটানিয়ে
মিমাংসা করা হয়েছে। সেই কারণে আজ বৃহস্পতিবার
শামসুলের ছেলে নাজমুল জমিতে সীমানা পিলার বসাতে
গেলে সেখানে মোস্তাফিজার গংরা হামলা চালায়। এ সময়
নাজমুলকে বাঁচাতে তার পরিবার এগিয়ে গেলে।
মোস্তাফিজার গংদের হামলা শামসুল, তার ছেলে, স্ত্রী ও ভাই

গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের গুরুত্বর অবস্থায় উদ্ধার
কওে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সানিয়াজান ইউনিয়নের ১নং ওয়ার্ড
সদস্য রওশন মোস্তাফিজার জানান, কয়েক দিন আগে এ
নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছিলো। তবে শুনলাম
আজ মারামারি হয়েছে। আমি বাইরে থাকায় এখনো
পুরোপুরি ঘটনা জানতে পাইনি।
এ বিষয়ে সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল
গফুর জানান, বিষয়টি আমার জানা নেই।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের
আবাসিক মেডিকেল অফিসার নাঈম হাসান নয়ন
জানান, হাসপাতালে ৪ জন রোগী এসেছে তার মধ্যে
শামসুল নামে একজন হাসপাতালে আসার আগে
পথিমধ্যে মারা গেছে। আর অপর ৩ জনকে প্রাথমিক
চিকিৎসা শেষে উন্নত চিকিৎসারর জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি তদন্ত সুমন কুমার
মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর এ ঘটনায়
জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451