রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার খুলুল বেড়বাড়ী গ্রামে বিনা খাতুন নামের এক

গৃবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে পুলিশ তার মৃতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল

মর্গে পাঠায়।

বিনা খাতুনের পিতা রেজাউল শেখ অভিযোগ করেন, ১২ বছর আগে প্রেমের

জের ধরে একই গ্রামের লতিফ শেখের ছেলে ফসিয়ার রহমানের সাথে বিয়ে হয়

বিনা খাতুনের।

বিয়ের কিছুদিন যেতে না যেতে যৌতুকের জন্য বিভিন্ন সময় চাঁপ

দিতে থাকে স্বামী ফসিয়ার রহমান।

সর্বশেষ রোববার রাতে বাবার বাড়ী থেকে টাকা না আনায় বিনা খাতুনকে

পিটিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।

পরে এলাকাবাসীর নিকট খবর পেয়ে পুলিশ ঘটনস্থল থেকে বিনা খাতুনের

মৃতদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম)

জানান, খবর পেয়ে পুলিশ খুলুল বেড়বাড়ী গ্রাম থেকে গৃহবধুর মৃতদেহ

উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী

ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451