শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে প্রান্তিক চাষিদের মাঝে সার ও আর্থিক সহায়তা প্রদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে গতকাল রবিবার উপজেলার
১০৫জন প্রান্তিক চাষিদের মাঝে সার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের চত্বরে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী’র সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি
কর্মকর্তা মুক্তি চন্দ্র বিশ্বাসে’র সঞ্চালনায় আয়োজিত সার ও অর্থ বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের
সভাপতি মো. হায়দার আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ
সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
এটিএম হামীম আশরাফ, মৎস্য কর্মকর্র্তা মোছা. মাজনুন্নাহার মায়া।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সমশের আলী মন্ডল,
সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, এলজিইডি’র উজিডিপি
কর্মকর্তা উজ্জ্বল কুমার কর, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, ফুলবাড়ী
প্রেসক্লাবের অন্যতম সদস্য প্লাবন শুভ প্রমুখ।
শেষে উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌর শহরের ১০৫জন প্রান্তিক চাষির মাঝে
ইউরিয়া ২০কেজি, ডিএপি ১০কেজি, এমওপি সার ১০কেজিসহ অর্থ সহায়তা
হিসেবে কৃষকদের মোবাইল ফোনের বিকাশের একাউন্টের মাধ্যমে উফ্ধসঢ়;সি
ধানের জন্য ৫০০টাকা, নেরিকা ধানের জন্য ১০০০টাকা প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451