শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে সীমান্ত অপরাধ সমূহ রোধকল্পে বিজিবি’র মতবিনিময়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র
উদ্যোগে বাংলাদেশের এলডিসি উত্তরণ উদযাপনের লক্ষ্যে বিশেষ সেবা সপ্তাহে
আন্তঃ সীমান্ত অপরাধসমূহ রোধকল্পের জনসচেতনতামূলক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার সীমান্তবর্তী গজেরকুটি সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ১৫
বর্ডার গার্ড ব্যাটালিয়নের শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-
ই-আলম। এ সময় বক্তব্য রাখেন গজেরকুটি ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল
হক, গজেরকুটি জামে মসজিদের ইমাম মাওলানা সোলায়মান আলী,
খলিশাকোটাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,
নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বালারহাট
বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম, নাওডাঙ্গা ইউপি
চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা প্রমূখ। বক্তারা বিশ্বের দরবারে বাংলাদেশ
স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ার কৃতিত্ব ধরে
রাখার জন্য সীমান্ত অপরাধসমূহ রোধকল্পে সকলকে সচেতন হওয়ার আহব্বান
জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451