মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহ শহরে ইজিবাইকের দৌরাত্ম্যে দিশেহারা শহরবাসী !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ এখন ইজিবাইকের শহরে পরিণত হয়েছে। বৈধ ইজিবাইকের সঙ্গে

পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ ইজিবাইকের সংখ্যা। কোনোভাবেই ঠেকানো

যাচ্ছে না ইজিবাইকের দৌরাত্ম্য।

ঝিনাইদহ পৌরসভার দেয়া তথ্য মতে, এক সময় ঝিনাইদহ শহরটি রিকশাতে

গিজ-গিজ করতো। কিন্তু এখন এর সংখ্যা কমতে কমতে দুইশতে নেমে

এসেছে। আর অন্যদিকে ২০০০ সালের পর এই শহরে দুই-চারখানা ইজিবাইক

আসে। এখন ইজিবাইকের দৌরাত্ম্যে রিকশা কোণঠাসা হয়ে পড়েছে।

পৌরসভার দেয়া তথ্যে আরো জানা যায়, বর্তমানে লাইসেন্সকৃত

ইজিবাইকের সংখ্যা ১৭০০। অথচ প্রায় আড়াই হাজার ইজিবাইক চলাচল

করছে। এতে ট্রাফিক সমস্যা বাড়ছে।

আমেনা খাতুন নামে এক গৃহিণী জানান, ঝিনাইদহ শহরে ইজিবাইকের

সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না রিকশা। দ্রুত জায়গা দখল করে

নিচ্ছে ইজিবাইক। ছোট্ট এ জেলা শহর এখন ইজিবাইকের শহরে পরিণত

হয়েছে।

আঃ জলিল শেখ নামে এক রিকশাচালক জানান, রিকশার মালিকরা ভাড়া পাচ্ছেন

না। তারা রিকশাগুলো গ্যারেজে ফেলে রেখেছে।

হাকিম নামে এক স্কুলছাত্র জানান, শহরের সড়কগুলোতে পিঁপড়ার সারির মতো

ইজিবাইক চলছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে ঝিনাইদহের মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু জানান,

সবদিক বিবেচনা করে এখন ঝিনাইদহ পৌরসভায় ইজিবাইকের লাইসেন্স

দেয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আমরা এটা নিয়ন্ত্রণে সচেষ্ট আছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451