মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রকে এসিড নিক্ষেপ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৩৯৮ বার পড়া হয়েছে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রকে এসিড নিক্ষেপ!

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

জামালপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এডিস নিক্ষেপ করে এক কলেজ ছাত্রের মুখ ঝলসে দিয়েছে প্রেমপ্রার্থী কলেজছাত্রী। এসিডদগ্ধ কলেজছাত্র মাহমুদুল হাসান মারুফকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আটক কলেজ ছাত্রী ভাবনা আক্তার রিয়া ও তার মাকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, জামালপুর টেকনিকেল স্কুল এন্ড কলেজের ইলেট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মারুফকে প্রেম নিবেদন করে আসছিল একই গ্রামের বাদশা মিয়ার মেয়ে মেলান্দহ ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ভাবনা আক্তার রিয়া। গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মারুফ রিয়াদের বাসার সামনে দিয়ে যাবার সময় ভাবনা আক্তার রিয়া মারুফকে তাদের বাসায় যেতে বলে। মারুফ এতে রাজি না হলে আকস্মিক রিয়া তার মুখে এসিড ছুড়ে মারে। এসিডে মারুফের পুরো মুখমন্ডল ছাড়াও কাঁধের কিছু অংশ ঝলসে যায়। পরে এসিডদগ্ধ মারুফকে স্থানীয় লোকজন রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় শুক্রবার দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে এসিডগ্ধ মারুফ ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর ওইদিন (১৫ মার্চ) রাতেই পুলিশ ভাবনা আক্তার রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে আটক করে। আটক দুজনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনায় মারুফের পিতা দুদু মিয়া বাদী হয়ে শুক্রবার এসিড নিয়ন্ত্রণ আইনে ভাবনা আক্তার রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে আসামী করে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, জিজ্ঞাবাদের জন্য তাদের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রবিবার রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য্য রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451