বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিএনপির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ঝালকাঠি জেলা বিএনপির দোয়া মোনাজাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৪০১ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ- বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ও

সফলতা কামনা করে দোয়া-মোনাজাত করেছেন ঝালকাঠি জেলা বিএনপি।

সেই সাথে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক এমপি

ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তমকে নবগঠিত কমিটিতে ভাইস

চেয়ারম্যান মনোনীত করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে

শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন জেলা বিএনপির

নেতৃবৃন্দ। ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে রোববার সকাল সাড়ে ১০

টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া

মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা

কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির

সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী

হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, সদর উপজেলা

বিএনপি সভাপতি সরদার এনামুল হক এলিন, নলছিটির সাবেক মেয়র মজিবর

রহমান, জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

হয়।

ছবিযুক্ত

ক্যাপশনঃ- ঝালকাঠি জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া-

মোনাজাত অনুষ্ঠান


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451