বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে যৌতুক না পেয়ে শশুর জাহাঙ্গীর হোসেনকে কুপিয়েছে সন্ত্রাসী জামাতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠিতে যৌতুক চেয়ে না পেয়ে শশুর

জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করেছে জামাতা বাচ্চু হাওলাদার।

গত বৃহস্পতিবার রাতে ষ্টেশন সড়কের লঞ্চঘাট এলাকায় জাহাঙ্গীর তার

বাসায় যাবার সময় তাকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর গুরুতর আহত

অবস্থায় জাহাঙ্গীরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক

তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এব্যাপারে ঝালকাঠি থানায়

জামাতা বাচ্চু, তার ভাই রিপন ও পিতা মনোয়ার ওরফে শাহজাহানকে

আসামী করে অভিযোগ দায়ের করেছে আহত জাহঙ্গীরের ছেলে সুমন

হোসেন।

মামলায় বাদী সুমন অভিযোগে উল্লেখ করেন, আমার বোন সুরভী

বেগমের সাথে আসামী বাচ্চুর ১৪ বছর পূর্বে বিবাহ হয়। এরপর থেকেই

বাচ্চু সময় অসময় যৌতুকের দাবিতে আমার বোনকে নির্যাতন করে

আসছে। তার দাবি অনুযায়ী সে যৌতুক না পাওয়ায় গত ৪ আগষ্ট

আমার বোনের পথ রোধ করে তালাক নামায় জোর পূর্বক স্বাক্ষর নেয়ার

চেষ্ঠা করে।

এ ঘটনার পর আমার বোন কৌশলে বাসায় এসে বিষয়টি বাবকে

জানালে সে বাচ্চুর কাছে এ ব্যাপারে জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে একই

দিন রাতে বাচ্চু, তার ভাই ও বাবাকে নিয়ে পরিকল্পিত ভাবে ধাড়ালো অস্ত্র

নিয়ে ওঁত পেতে থাকে। আমার পিতা জাহাঙ্গীর রাত ৮ টায় বাসায় যাবার

পথে তাকে খুন করার উদ্দেশ্যে পিছন থেকে আক্রমন করে এলোপাথাড়ি

কুপিয়ে জখম করে। বর্তমানে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর

সাথে পাঞ্জা লড়ছে।

বাদী সুমন আরো জানায়, বাচ্চু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের

সাথে জড়িত। ২০১৪ সনে কিস্তাকাঠি গ্রামের তাছলিমার স্বামি ওমর

আলী বিশ্বাসকে কুপিয়ে জখম করা সহ তার বিরুদ্ধে ঝালকাঠি থানায়

একাধিক মামলার ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451