শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিনোদন শিল্পে বিশাল বিনিয়োগ সৌদি আরবের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বাণিজ্যিক চলচ্চিত্র চালু করার অনুমতি মিলেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে অপেরা হাউস নির্মাণ। এটিই হবে দেশটির প্রথম অপেরা হাউস। বিনোদন শিল্পে ৬৪ বিলিয়ন (ছয় হাজার ৪০০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আগামী দশকজুড়ে চলবে বিনোদন শিল্পের নির্মাণযজ্ঞ।

বিবিসি জানিয়েছে, দেশটির বিনোদন কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর পাঁচ হাজারেরও বেশি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে। ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবেই ওই ‘সামাজিক এবং অর্থনৈতিক সংষ্কার কর্মসূচি’তে বিনিয়োগ করা হচ্ছে। দুই বছর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ভিশনের ( রূপকল্প) কথা জানান।

৩২ ব্ছর বয়স্ক সৌদি যুবরাজ নিজ দেশের অর্থনীতিকে গতিশীল করতে তেলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চান। এ ব্যাপারে বিনোদন শিল্পেও জোর দিতে চান তিনি।

গত ডিসেম্বর মাস থেকে বাণিজ্যিক চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি সরকার। দেশটির বিনোদন কর্তৃপক্ষের প্রধান আহমেদ বিন আকিল আল-খতিব জানান, বিনোদন শিল্পে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। তিনি বলেন, ‘আগে বিনিয়োগকারীরা দেশের বাইরে চলে যেত। সময় বদলে যাচ্ছে। এখন থেকে বিনোদনসংক্রান্ত সবকিছু দেশেই নির্মিত হবে।’

আল-খতিব বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে ২০২০ সালের মধ্যেই পরিবর্তনটা দেখতে পারবেন আপনারা।’

গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ নিজের দেশকে নিয়ে আকাঙ্ক্ষার কথা জানান। তিনি চান দেশটি ‘সকল ধর্ম, ঐতিহ্যের মানুষের জন্য উন্মুক্ত একটি আধুনিক ইসলামী দেশ’ হয়ে উঠুক। দেশটির ৭০ শতাংশ মানুষই তরুণ। তাদের জন্য পরিবর্তনের কথা জানান সৌদি যুবরাজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451