বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আলম হোসেন নিহত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আলম হোসেন (২৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার যাদবপুর গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। বাঘাডাঙ্গা এলাকায় সে বসবাস করতো। এ সময় আহত হয়েছে বাঘাডাঙ্গা গ্রামের আব্দুর রব এর ছেলে সালাউদ্দিন ও রমজান আলী নামের আরো ২জন। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে,শুক্রবার ভোর ৩টার দিকে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে কাটাতার না থাকায় ইছামতি নদী পার হয়ে ভারত থেকে গরু আনতে যায় আলমসহ কয়েকজন। এসময় ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভিতরে বিএসএফের বর্ণবাড়িয়া ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। আহত অবস্থায় রমজান ও সালাউদ্দিন পালিয়ে চলে আসে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে নিশ্চিত করতে পারছেন না। নিহতের লাশ কোথায় তা তিনি নিশ্চিত করে এখনও জানাতের পারেনি। বিস্তারিত জানার পর বিএসএফের কাছে আনুষ্ঠানিক ভাবে পতাকা বৈঠকের আহ্বান জানাবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451