শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তালা হাসপাতালের দূর্নীতি অনিয়ম তদন্ত শুরু করেছে সাতক্ষীরা সিভিল সার্জন, জনমনে স্বস্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

সেলিম হায়দার : তালা হাসপাতালের সার্বিক স্বাস্থ্য-সেবার বাস্তব চিত্র নিয়ে
ধারাবাহিক তথ্যবহুল সংবাদের প্রেক্ষিতে অবশেষে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট
জেলা প্রশাসন। সোমবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন মোঃ তহিদুর রহমান তালা
হাসপাতালে যান এবং বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করেন। এসময় হাসপাতালের ডাক্তার-
কর্মচারীদের মধ্যে ব্যাপক কর্ম প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হয়। এমনকি কাল তাদের পোষাক-
পরিচ্ছেদ থেকে শুরু করে এমনকি গলায় পরিচয়পত্র ঝুলিয়ে চলতে দেখা যায়। স্থানীয়
সাংবাদিকরা তাকে সাম্প্রতিক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি সরবরাহ ও
স্থানীয় নাগরিক সমাজের পক্ষে সংকট নিরসনে স্মারকলিপি প্রদান করেন। তবে তদন্তের
অগ্রগতি সম্পর্কে তিনি তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করতে রাজি
হননি।
এর আগে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে তালা হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য
চিত্র,অনিয়ম ও দূর্নীতির তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। কলমের পাশাপাশি স্থানীয়
সাংবাদিকরা রাজপথে মানববন্ধন কর্মসূচীও পালন করে। এনিয়ে অভিযুক্ত কর্মকর্তা-
কর্মচারীদের মধ্যে দৌড়-ঝাঁপ শুর হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের। তদন্তকালে জেলা
সিভিল সার্জন অবশ্য তার বিলম্বে তদন্ত কার্যক্রম শুরুর কথা স্বীকার করে হাসপাতালটির
আদ্যপান্ত নিয়ে তদন্ত করছেন বলে জানান সাংবাদিকদের।
এদিকে তদন্তকালে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজের পক্ষে বিভিন্ন
দপ্তরে করা স্মারকলিপির কপি সরবরাহ করা হয় সিভিল সার্জনকে। এর আগে হাসপাতালের
ডাক্তার সংকট থেকে শুরু করে টেকনিশিয়ান নাসিরুল হকের ১৫ বছর অফিস নাকরেও
বেতন-ভাতা উত্তোলনের তথ্যসহ হাসপাতালের কোয়ার্টার ভাড়ার কোন টাকা সরকারি
কোষাগারে জমা না হওয়া,এ্যম্বুলেন্স চালকের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তথ্যবহুল সংবাদ
প্রকাশিত হয়। তবে এত কিছুর পরও কোন প্রশাসনিক পদক্ষেপ নানেয়ায় আশংকা আরো
বেগবান হয় ভুক্তভোগী রোগী সাধারণের মধ্যে। এছাড়া হাসপাতাল কতৃপক্ষও বিভিন্ন
বিষয়ে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাংবাদিকদের। টেকনিশিয়ান নাসির উদ্দীনের
বিরুদ্ধে খবর প্রকাশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহন তো দুরের কথা,উপরন্ত তার ১ মাসের ছুটি মঞ্জুর করেন। কর্মকর্তা-কর্মচারীরা
তালার পত্রিকা পরিবেশকদের হাসপাতাল চত্ত¡রে কোন পেপার নিয়ে ঢুকতে নিষেধ করতে
রীতিমত হুমকি প্রদান করেন।
সর্বশেষ এব্যাপারে সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম
শুরু হওয়ায় স্বস্থি ফিরেছে স্থানীয় ভ‚ক্তভোগী রোগী সাধারণসহ সচেতন এলাকাবাসীর
মধ্যে। ধারণা করা হচ্ছে সিভিল সার্জনের হস্তক্ষেপে নতুন করে গতি ফিরতে পারে তালা
হাসপাতালের সার্বিক স্বাস্থ্য সেবার এমনটাই প্রত্যাশা তাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451