সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে
ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ

সেলিম হায়দার : ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারনে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত ভোমরা বন্দরে কোন পন্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

সে দেশের ঘোজাডাঙ্গা ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের অশোভনীয় আচরন ও অন্যায় দাবীর প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ কর্ম বিরতির ডাক দিয়েছেন বলে তারা এক পত্রে ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনকে জানিয়েছেন। এর ফলে দুদেশের জিরো পয়েন্টে প্রায় ৫ শতাধিক আমদানিপন্যবাহী ট্রাক মাল খালাসের অপেক্ষায় রয়েছে। আর আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, সে দেশের ল্যান্ড কাষ্টমস ষ্টেশনের আধিকারিকদের অশোভনীয় আচরন ও অন্যায় দাবীর প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সর্ব সম্মতি সিদ্ধান্ত অনুসারে আজ সোমবার (০৫.০২.১৮ তারিখ) থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির পালন করা হবে।

তিনি আরো জানান, এতে তারা ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সহযোগিতা কামনা করেছেন। এর ফলে সে দেশের এ্যাসোসিয়েশনের সকল সদস্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। আর এই অনির্দিষ্ট কালের কর্মবিরতির কারনে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে।
ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যাবসায়িদের সাথে সে দেশের কাষ্টমের অভ্যন্তরীন দ্বন্দের কারণে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451