শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে
সাংবাদিকসহ ২ বিএনপি নেতা কে আটক করে জেল
হাজতে প্রেরন করেছে । পুলিশ সুত্রে জানা গেছে গত
রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে তিন টার দিকে কালিয়া
উপজেলার পুরুলিয়া নামক স্থান থেকে উপজেলা বিএন পির
সভাপতি আনোয়ার সরদার (৫০) ও দৈনিক দিনকাল পত্রিকার
কালিয়া প্রতিনিধি গোলাম মোর্শেদ (৩৫) বিএন পি
নেতা ইউপি মেম্বর জিয়াউর রহমান (৩৮) কে আটক
করেছে । পরিবার সুত্রে জানা গেছে তাদের বাড়ী থেকে
রাতে পুলিশ আটক করে নিয়ে যায় । কালিয়া থানা পুলিশের
এস আই শিমুল দাস জানান, নাশকতার সৃষ্টির অভিযোগে
রাতে তাদের আটক করা হয় । কালিয়া থানার অফিসার
ইনচার্জ শমসের আলী বলেন, তাদের বিরুদ্বে কালিয়া
থানায় নাশকতার অফিযোগ রয়েছে ।