শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইনে অর্ডার করলেন আইফোন, ‘পেলেন সাবান’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩৬ বার পড়া হয়েছে
অনলাইনে চাইলেন আইফোন

বিবিসি,

পঞ্চান্ন হাজার টাকা দিয়ে অনলাইনে আইফোন অর্ডার করেছিলেন তাব্রেজ মাহবুব নাগ্রালি (২৬)। তবে আইফোনের প্যাকেটি খুলে স্তম্ভিত হয়ে যান তিনি। কেননা, আইফোনের মোড়কে কোনো আইফোন ছিল না।

ঘটনাটি ঘটে ভারতের দক্ষিণ মুম্বাই শহরের পার্শ্ববর্তী বাইকুলাতে।

ভারতের মোবাইল কেনাবেচার সবচেয়ে বড় অনলাইন দোকান ফ্লিপকার্টে আইফোনের অর্ডার করেছিলেন সফটওয়্যার প্রকৌশলী নাগ্রালি।

এ ঘটনায় বাইকুলা থানায় কোম্পানির বিরুদ্ধে একটি প্রতারণার মামলাও দায়ের করেন তিনি। তিনি জানান, জানুয়ারির ২২ তারিখে মুম্বাইয়ের পার্শ্ববর্তী তাঁর পানভেলের বাড়িতে প্যাকেটটি পাঠানো হয়। কিন্তু ভেতরে মোবাইল নয়, ছিল একটি সাবান।

এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বাইকুলা থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক আভিনাশ সিংহে বলেন, ‘নাগ্রালি গতকাল অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন।’

ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পিটিআইকে জানান ফ্লিপকার্টের এক মুখপাত্র।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451