রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোন চ্যালেঞ্জ মনে করি না ২০১৮ সালকে : আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে
২০১৮ সালকে

এম শিমুল খান, গোপালগঞ্জ : ২০১৮ সাল কোন চ্যালেঞ্জ
মনে করি না। আমরা সবাই ঐক্য ভাবে কাজ করব। দেশের
মানুষের জান, মাল, নিরাপত্তার যে দায়িত্ব আমাদের উপর
অর্পিত হয়েছে তা আমরা সঠিক ভাবে সম্পাদিত করব।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন
শেষে নবনিযুক্ত পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ
পাটোয়ারী এ সব কথা বলেন। তিনি আরো বলেন ২০১৩-১৪-
১৫ তে যে ভাবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অকুতভয়
পুলিশ বাহিনীর সদস্যরা জীবন দিয়েছে কিন্তু পিছপা
হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে সাহসী পুলিশ সদস্য অনেকেই
শহীদ হয়েছেন। পুলিশ বাহিনী সর্বক্ষেত্রে জয়ী হয়েছে।
প্রধানমন্ত্রী যে বিশ্বাস ও আস্থা নিয়ে আমাকে এ
দায়িত্ব দিয়েছেন, আশা করি পুলিশ বাহিনীসহ সকলের
সহযোগিতায় প্রধান্ত্রীর সে বিশ্বাস ও আস্থা রাখতে
আমরা সক্ষম হব।
ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দুপুরে টুঙ্গিপাড়ায়
পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদিতে ফুল
দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও
বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত
করেন তিনি।
এ সময় র‌্যাবের মহা পরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত
আইজিপি প্রশাসন মোঃ মোখলেসুর রহমান, কাউন্টার
ট্রেরিজম এন্ড ন্যাশনাল ক্রাইমের প্রধান মোঃ মনিরুল
ইসলাম, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, আবুল

কালাম আজাদ, পুলিশের পদস্থ কর্মকর্তাসহ আওয়ামীলীগের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451