বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে গাছ কাটার দায়ে মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

 
জাহিদ হাসান সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন বাদী হয়ে পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগে তাকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়ার সাজেদা-মমতাজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব আজিজুল আলিম ১৯৯০ সালে এলজিইডি’র অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে বারইপটলবেড়া ডাকুরী এলজিইডি সড়কের দু’পাশে বৃক্ষ রোপণ করেন।

রোপণকৃত গাছগুলো কর্তনের উপযোগী হওয়ায় এলজিইডি ও পরিবেশ ও বন বিভাগের অনুমতি ছাড়াই ১৩ জুলাই অবৈধভাবে ৮৬টি মেহগনি গাছ সহ প্রায় ৩৫ লক্ষ টাকার গাছ ১৭ লাখ টাকায় বিক্রি করেন পিংনা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন।

সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলী বাদী হয়ে এ মামলা  করেন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451