বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁয় কমিউনিটি পুলিশের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

 গোলাম-সারোয়ার নওগাঁ,প্রতিনিধি : নওগাঁয় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ করেছে কমিউনিটি পুলিশ। নওগাঁ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ¯’ানীয় মুক্তি কমিউনিটি সেন্টারে সমাবেশ¯’লে মিলিত হয়।

নওগাঁ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক অধ্যাপক শরিফুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন ও সামিউল আলম।

সমাবেশ কমিউনিটি পুলিশ সদস্য ও মসজিদ মাদ্রাসার আলেম-ওলামাদের উদ্দেশে এসপি মোজাম্মেল হক বলেন, দেশের প্রকৃত ইতিহাস-ঐতিহ্য মানুষের জানানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। প্রকৃত ধর্মীয় শিক্ষাদানের মধ্য দিয়ে ধর্মীয়, সামাজিক, মানবিক ও জাগতিক মূল্যবোধে মানুষকে জাগ্রত করতে হবে। পাড়ায়-মহল্লায় জঙ্গি কিংবা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত হতে পারে এমন সন্দেহজনক কাউকে লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীকে তা জানিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানান তিনি।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451