বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

গোলাম,সারোয়ার,নওগাঁ প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়কিতার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন পালিত হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ জেলা উপকেন্দ্রের উদ্যোগে শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে প্রধান সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ জেলা উপকেন্দ্রের সভাপতি প্রকৌশলী একেএম বাদশা মিয়ার সভাপতিত্বে এসময় সাধারন সম্পাদক প্রকৌশলী শংকর কুমার দেব, সহ-সভাপতি প্রকৌশলী গুরুদাশ দত্ত, প্রকৌশলী বাকী বিল্লাহ, আনোয়ার হোসেন, রায়হান বাদশা, মাসুদুর রহমান, আব্দুর রকীব, শের আলী, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, হামিদুল হকসহ স্থানীয় বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।
অপরদিকে, জঙ্গী বিরোধী সচেতনতা গড়ে তুলতে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেছে জেলা পুলিশ। সকালে শহরের তাজের মোড়ে, মুক্তির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ সুপার মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তাগন সাধারন মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451