মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রোহিঙ্গা নির্যাতনে সমর্থন রয়েছে সু চির : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির রোহিঙ্গা নির্যাতনে সমর্থন রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী গ্রামকে গ্রাম পুড়িয়ে দিচ্ছে, লোকজনকে হত্যা করছে এবং এটা ভয়ংকর আকার ধারণ করেছে যেটা আমরা বিশ্ব মিডিয়ায় দেখছি।

তিনি আজ শনিবার কক্সবাজারের কুতুপালংয়ের থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা এর আগেও এদেশে এসেছে এবং প্রত্যেকবার তাদের ঠেলে পাঠানো হয়েছে। এবার যেটা হয়েছে তা আগ্রাসন এবং এটা মিয়ানমারের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে করছে।

এর আগে উখিয়া ডিগ্রি কলেজে মন্ত্রীর সামনে সেনাবাহিনীর পক্ষে ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রমের উপস্থাপন করা হয়।

এ সময় সেনাবাহিনীর ১০ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান পিএসসিসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451