মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

তালায় সোনালী স্বপ্নে পাটচাষিরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,তালা  

এক সময়ের সোনালী আঁশ পাটের সুদিন আবার ফিরে এসেছে। আর কৃষকরা দেখছে সোনালী স্বপ্ন। অবহেলা, অদক্ষতা, অব্যব¯’াপনা এবং সীমাবদ্ধতার কবলে পড়ে হারিয়ে যাওয়া পাটচাষ ফিরে এসেছে সগেীরবে। জলবায়ু পরিবর্তনে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে পরিবেশবান্ধব পাটের গৌরব ফিরে আসার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে সোনালী আঁশ পাট ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। এক সময়ের সোনালী আঁশ পাটের সুদিন আবার ফিরে আসেছে সাতক্ষীরা তালা উপজেলায়। আর কৃষকেরা দেখছে সোনালী স্বপ্ন যাতে করে এ এলাকার  সোনালী আঁশ পাট ফিরে পাবে তার হারানো যৌবনকে। পাট ও পাট শিল্পের উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 এবছর উপজেলার ১২টি ইউনিয়নে পাটের আশাম্বিত ফলন হয়েছে। এখানকার গ্রামের মেঠো পাথের দু পাশ দিয়ে পাট চাষের সারি সারি মেলা চোখে মেলে। পাট মৌসুমের প্রায় শেষ সময় এখন। ব্যস্ততা বাড়তে শুরু করেছে কৃষকদের। তাদের মুখে একটি কথা, গত কয়েক বছর লোকসান হলেও এবছর বাজারে পাটের ভালো দাম পাবো।

উপজেলার সুজনশাহা গ্রমের পাটচাষী পীর আলী বলেন এবার সাড়ে তিন বিঘা জমিতে পাট চাষ করেছি।  সেঁচ সুবিধা যথা সময় বৃষ্টির কারনে পাট ভাল হয়েছে। আশা করি এবার পাট বিক্রয় করে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।

 

দোহার গ্রামের কৃষক মজিবার রহমান মোড়ল’র সঙ্গে কথা বলে জানাযায়, গতবছর বৃষ্টির অভাবে পাটের অব¯’া খুব খারাপ হয়ে পড়েছিলো। তাছাড়া পাটের বাজার দামও খুব কমছিলো। কিন্তু এবছর যথা সময়ে পানি পেয়েছি যে কারনে পাটের ফসলও ভালো হয়েছে পাশাপাশি এবার পাটের বাজার দরও খুবভালো পাবো বলে আশা করছি।

 

উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, তালা উপজেলার ১২ টি ইউনিয়নে এ বছর প্রায় ৩ হাজার ২শত হেক্টর জমিতে  পাটের চাষ করা হয়েছে।

এ সব পাটের বয়স তিন থেকে চার মাস। চাষীরা পাট বীজ বপনের পরপরই প্রাকৃতিক অনুকুল পারিবেশ পেয়েছে। যে কারনে অন্যান্ন বছরেরর তুলনায় এবার পাট অত্যান্ত ভালো হয়েছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল আলম বলেন, তালা উপজেলার পাট চাষের লক্ষমাত্র ১শত ৫০ হেক্টর থাকলেও তা ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এবার চাষীরাও পাট চাষের জন্য অনুকুল পরিবেশ পেয়েছে। যে কারনে তার অন্যান্ন বছরের তুলনায় এবার বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451