বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জেনে নিন থানকুনি পাতার কিছু উপকারিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৪০ বার পড়া হয়েছে

থানকুনি আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। রোগ নিরাময়ে থানকুনি পাতার রসের তুলনা হয় না। এছাড়া থানকুনির নানা ভেষজ গুণ রয়েছে। থানকুনি পাতা সকল ধরনের পেটের রোগের মহৌষধ। আমাদের দেশের অনেকে থানকুনি পাতার ভর্তা ও থানকুনি পাতা শাক হিসেবে রান্না করে আবার ভর্তা বা কাঁচা পাতা সালাদ হিসেবেও খাওয়া যায়। থানকুনিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খেতে পারেন তাহলে একাধিক উপকার পাওয়া যায়।

তাহলে জেনে নিন থানকুনি পাতার কিছু উপকারিতা সম্পর্কে।

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় : থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন,  এবং ফাইটোকেমিকাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা রাখে।ফলে স্বাভাবিকভাবেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে।

ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখে : যারা অনেক দিন ধরে ডায়াবেটিকস রোগে আক্রান্ত এবং কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাদের জন্য মহৌষধি হতে পারে থানকুনি পাতা। ডায়াবেটিকস রোগীরা দিনে দুইবার থানকুনির রস খেলে কার্যকরী ফল পাবেন।

হজম শক্তি বাড়ায় : থানকুনি পাতা হজম বাড়াতে সাহায্য করে।একটি গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমে সহায়ক এসিডের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে। ফলে বদ-হজম এবং গ্যাস-অম্বলের মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।

জ্বরের প্রকোপ কমে : আবহাওয়া পরিবর্তনের এ সময়টিতে অনেকেই জ্বরের ধাক্কায় কাবু হয়ে পারেন। তবে জ্বরের সময় শুধু ওষুধ না খেয়ে এক চামচ থানকুনি এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়েই জ্বর সেরা যায়। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে।

কাশি কমাতে অতুলনীয় : দুই চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়। আর যদি এক সপ্তাহ খেতে পারেন তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে কাশির কোনো চিহ্নই থাকবে না।গ্যাস্ট্রিকের সমস্যা হ্রাস পায়: যাদের গ্যাসের সমস্যা আছে বা গ্যাস্ট্রিক হয়ে গেছে তারা এ সমস্যা থেকে রক্ষা পেতে পারেন থানকুনি পাতা খেয়ে। গ্যাসের সমস্যায় থানকুনি পাতার এ ঘরোয়া চিকিৎসা দারুণ কাজে আসবে।আধা লিটার দুধে ২৫০ গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে ফেলুন। তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন। এমনটা এক সপ্তাহ করলেই দেখবেন উপকার মিলবে।

পেটের সমস্যা রোধ করে : যাদের আমাশয় সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে পারেন। নিয়মিত সাতদিন যদি খেতে পারেন তাহলেই ফল পাবেন। এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন। তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান। এই মিশ্রণটি দু’চামচ করে, দিনে দুইবার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451