মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

ঝিনাইদহ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহাবুউদ্দিন ও সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিমল সাহা, আলহাজ্ব শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবুল, নিজাম জোয়ার্দ্দার বাবলু, এম সাইফুল মা’বুদ, দেলোয়ার কবির, আসিফ ইকবাল কাজল, এম রায়হান জাহিদুর রহমান তারিক প্রমুখ।

পুলিশ সুপার মিজানুর রহমান মতবিনিময় সভায় দায়িত্ব পালনে তিনি ঝিনাইদহের সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি ঝিনাইদহের প্রচুর্য্যমন্ডিত শষ্যভান্ডার, শিক্ষা, সাংস্কৃতি, গুনি ও সাধক ব্যক্তির ইতিহাস ঐতিহ্যের কথা সাংবাদিকদের কাছে শুনে মুগ্ধ হন।

 

তিনি বলেন, আমি সাংবাদিকদের সহায়তা নিয়ে ঝিনাইদহকে বদলে দিতে চায়। কারণ বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে সমর্থন যুগিয়েছেন সাংবাদিকরা।

এসপি মিজানুর রহমান বলেন, পেশার ভিন্নতা থাকলেও সাংবাদিক ও পুলিশের লক্ষ্য দেশ ও দেশের মানুষকে সেবা করা।

এই দুই পেশার মানুষের মধ্যে অসীম দেশপ্রেম রয়েছে উল্লেখ করে বলেন, ব্রিটিশ থেকে এ পর্যন্ত সকল আন্দোলনে পুলিশের সহযোদ্ধা হ”েছ সাংবাদিক সমাজ। আন্দোলনের সময় পেশার কারণে যেমন পুলিশ মারা যান, তেমনি সাংবাদিকরাও মৃত্যু বরণ করেন, যোগ করেন তিনি।

 

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভুলবুঝাবুঝি হলে সেটা দ্রুত সমাধান করতে হবে।

তিনি ঝিনাইদহের মানুষকে নিরাপদ ও নির্বিঘœ রাখতে সন্ত্রাস, জঙ্গী ও মাদক মুক্ত করে বাসযোগ্য একটি আধুনিক জেলা গড়ে তুলতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে কোন ঘটনায় দ্রুত তথ্য পাওয়ার নিশ্চয়তা দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451