বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্যঝুঁকি থাকায় বিড়ি উৎপাদন বন্ধের প্রস্তাব অর্থমন্ত্রীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৬৪২ বার পড়া হয়েছে

ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থাকার কারণে আগামী তিন বছরের মধ্যে দেশে বিড়ির উৎপাদন বন্ধ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ বছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘বিড়ির ভয়াবহতা সিগারেটের চেয়েও বেশি। বিড়ি এখন আর বিড়ি নয়। এটি মোটামুটি একটি সস্তা সিগারেট এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

মুহিত বলেন, ‘বিড়ি শিল্পে যে শ্রমিক আগে ছিল এখন তার ৯০ ভাগই আর নেই। দেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এবং ধূমপানজনিত চিকিৎসা ব্যয় বিবেচনায় এই খাত টিকিয়ে রাখার যৌক্তিক কোনো কারণ নেই। আগামী তিন অর্থ বছরের মধ্যে এ দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করে দেব।’

বিড়ির প্যাকেট ১৫ টাকা

আজ থেকে কার্যকর হওয়া নতুন মূলে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের মূল্য হবে ১৫ টাকা। এ ছাড়া ফিল্টারযুক্ত ২০ শলাকার প্যাকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

আবদুল মুহিত বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিড়ির ট্যারিফ মূল্য বিলুপ্তির পাশাপাশি ফিল্টারবিহীন ও ফিল্টারযুক্ত বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্কহার যথাক্রমে ৩০ ও ৩৫ শতাংশের কোনো পরিবর্তন করা হবে না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451