মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ দুপুরে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৫১৭ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় আগামী অর্থবছরের (২০১৭-১৮) জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট। অপরদিকে এটি হবে অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আবদুল মুহিতের এগারতম বাজেট উপস্থাপনা।

এবারের বাজেট উপস্থাপনের মধ্যে দিয়ে ব্যক্তিগতভাবে টানা ৯ম বারের মতো বাজেট পেশের অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন তিনি। তবে এককভাবে বাজেট পেশে এগিয়ে রয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি মোট ১২ বার বাজেট পেশ করেছিলেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। উপস্থাপনার মধ্যে থাকবে-বাজেট বক্তৃতা; বাজেটের সংক্ষিপ্তসার; বার্ষিক আর্থিক বিবৃতি; সম্পূরক আর্থিক বিবৃতি; মধ্য মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি; বিকশিত শিশু সমৃদ্ধ বাংলাদেশ; ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা : হালচিত্র ২০১৭; জলবায়ু ঝুঁকি মোকাবেলা; জেন্ডার বাজেট প্রতিবেদন; সংযুক্ত তহবিল-প্রাপ্তি; বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা -২০১৭; মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন); বিস্তারিত বাজেট (উন্নয়ন); মধ্য মেয়াদী বাজেট কাঠামো এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট সংক্ষিপ্তসার। এগুলো ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ হতে সরবরাহ করা হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী-২০১৬-১৭ জাতীয় সংসদে পেশ করা হবে।

আগামী ২ জুন বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451