বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ-দুর্বৃত্তের মধ্যে বোমা ও গুলি বিনিময় অস্ত্র-গুলি বোমা উদ্ধার ॥ গ্রেফতার ১ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময় ও বোমা

বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র,গুলি, তাজা বোমা, হাসুয়া ও

তরোবারীসহ মিলন হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে দুর্বৃত্তকে আটক ও ঘটনাস্থল থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার

করলেও ঘটনাটি প্রকাশ পায় দুপুরে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, উপজেলার

নিয়ামতপুর স্কুল বিল্ডিংয়ে সীমানার মধ্যে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্র,

গুলি বোমা নিয়ে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল। এমন খরব পেয়ে পুলিশ

সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ২ টি বোমার

বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় মহিবুল

ইসলাম নামের এক কনস্টেবল আহত হয়।

উভয় পক্ষের মধ্যে গুলি ও বোমা বিস্ফোরণে পর অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে গেলেও

পাশ্ববর্তী হরিগোবিন্দপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে মিলন

হোসেনকে পুলিশ আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা,

১টি দেশি তৈরি শর্টগান, ১ রাউন্ড গুলি, ১টি হাসুয়া ও একটি তরোবারী

উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451