শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ফুলবাড়ীতে সরকারি খাতে সেবাগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ শীর্ষক সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০১৭
  • ৩৫৬ বার পড়া হয়েছে

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে গতকাল সোমবার ‘সরকারি খাতে সেবাগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘সরকারি খাতে সেবাগ্রহণে প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাসিম আহম্মেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ। এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মাওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রজব আলী, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভূট্টু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ, স্কুল শিক্ষার্থী রাশেদ ইসলাম সোহানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451