বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে এবার সাদা পোশাকে মসজিদের ইমামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে

আব্দুল হাই (৩৫) নামে মসজিদের এক ইমামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

উঠেছে। কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রাম থেকে দু’টি মটরসাইকেলে

৪ জন তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর বৃহস্পতিবার পর্যন্ত তার খোঁজ মেলেনি। এদিকে কালীগঞ্জ

থানা পুলিশ এ নামের কাউকে আটক না করলেও ঘটনাটি মৌখিক শুনেছেন

বলে জানান। ষাটবাড়িয়া মসজিদের ইমাম ও পেশায় হোমিও চিকিৎসক

আব্দুল হাই ওই গ্রামের মৃতঃ আশরাফ মহুরির ছেলে।

আব্দুল হাইয়ের পরিবার ও এলাকাবাসীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে

এমএ পাশ মেধাবী ছাত্র আব্দুল হাই ষাটবাড়িয়া গ্রামের মসজিদে ইমামতি

ও বাচ্চাদের আরবি পড়াতেন। বুধবার দুপুর ১ টার দিকে দুই মটরসাইকেলে

করে ৪ জন সাদা পোশাকের লোক এসে তাকে তুলে নিয়ে যায়। এ সময়ে

উপস্থিত প্রতিবেশিরা ঘটনা জানতে চাইলে তারা আইনশৃংখলা বাহিনীর

পরিচয় দেয়।

এলাকবাসীরা আরো জানায়, হাইকে তুলে নিয়ে যাবার প্রায় ১ ঘন্টা পর

সেখানে র‌্যাব ও ডিবি পুলিশের দুটি টিম উপস্থিত হয়ে কয়েকটি

বাড়িতে তল্লাশী চালায়। এ সময়ে র‌্যাব স্থানীয় এক ইউপি সদস্যকে তাদের

গাড়ীতে তোলার কিছু সময় পর আবার তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে

বিকালে হাই এর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন দপ্তরে

যোগাযোগ করেও তার কোন খোঁজ পায়নি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন- চার্জ (ওসি) জানান, তার থানার

কোন পুলিশ উক্ত গ্রামে অভিযান চালায়নি। আর হাই নামের কাউকে আটক

না করলেও ঘটনাটি মৌখিক তিনি শুনেছেন বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451