বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের লালপুর-বাগাতিপাড়াই সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান (টুটুল),জেলা প্রতিনিধি,নাটোর ।

“দেশ ব্যাপি সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলুন” এই প্রতিপাদ্য

নিয়ে আজ সমবার সকালে

নাটোরের লালপুরও বাগাতিপাড়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও

জঙ্গিবাদের বিরুদ্ধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে

র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময়

নাটোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলামের

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা

খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের

সভাপতি অধ্যাপক আবুল হোসেন , বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ

সম্পাদক সেকেন্দার রহমান। এ ছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, ইসলামিক

ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজন

উপস্থিত ছিলেন।Lalpur (Natore) Pic 11.07.2016

এদিকে লালপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোধী র‌্যালী ও আলোচনা সভা ঃ-

“দেশ ব্যাপি সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলুন” এই প্রতিপাদ্য

নিয়ে আজ সোমবার সকালে নাটোরের লালপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ইসলামিক

ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালী শেষে আলোচনা

সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শফিকুর আলম, উপজেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানার এসআই আলিফ উদ্দিন,

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বদিউর রহমান বদর, মহিলা বিষয়ক সম্পাদিকা

আসিয়া জয়নুল বেনু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ হোসেন সাদির,

আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, আব্দুস সাত্তার হিরু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451