মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কলাপাড়ায় র‌্যাবের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ  বিক্রেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : ৫০ পিস ইয়াবাসহ মো. রুবেল হাওলাদার নামের এক বিক্রেতাকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়া খালী গ্রাম থেকে হাতেনাতে তাকে আটক করা হয় বলে পটুয়াখালী র‌্যাবের দেওয়া প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এব্যাপারে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে বসে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। এরপর পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে র‌্যাবের বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতে নাতে ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের মো. মতিন হাওলাদারের ছেলে মো. রুবেল হাওলাদারকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানায়, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানী হবে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451