মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান,
মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ
বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ভুট্টা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও ওয়ালিয়া কৃষি উপ-সহকারী কর্মকর্তা
সালহাউদ্দিনের সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর
রহমান (মাষ্ঠার)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি
কর্মকর্তা হাবিবুল ইসলাম খাঁন। বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, ওয়ালিয়া
হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন, লালপুর থানা
আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়াক সম্পাদক মোস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউপির ৩নং
ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বাদশা, ওয়ালিয়ার ভুট্টা চাষী আয়ুব আলী প্রমুখ।