মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপারেশন স্ট্রাইক আউট’ স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৩৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ৩ দিন ধরে ঘিরে রাখা ৩ তলা বাড়িতে অভিযান চালিয়ে কক্ষে শুধু গ্রেনেড, বোমা ও সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে।তবে কোনো জঙ্গি পাওয়া যায়নি। কক্ষটিতে প্রচুর গ্যাস থাকায় শনিবার সকাল পর্যন্ত এ ‘অপারেশন স্ট্রাইক আউট’ স্থগিত রাখা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের নিকট তথ্য ছিল ওই কক্ষে নোয়াখালীর আনিস কিংবা আনাস (২৩) ও রাজশাহীর রনি (২২) অবস্থান করছে। কিন্তু গেলো বুধবার দুপুরে র‌্যাব-পুলিশ ওই ভবন ঘিরে ফেলার আগেই হয়তো জঙ্গিরা পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ওই কক্ষে ৪টি গ্রেনেড, ৫ কেজি ওজনের দু’টি বোমা এবং দু’টি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। কিন্তু কক্ষটিতে প্রচুর গ্যাস থাকায় এগুলো উদ্ধার কিংবা নিষ্ক্রিয় করা যায়নি।

শনিবার সকালে ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসব বোমা ও গ্রেনেড নিষ্ক্রিয় করবেন।সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন ও কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451