মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি.
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায়
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পূর্ণ হয়েছে। জাতীয় নির্বাচনের
আদলে লাইন ধরে ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করে।
শিক্ষার্থীদের এই নির্বাচনকে ঘিরে অভিভাবক ও এলাকার বাসিন্দাদের মধ্যেও
বেশ উৎসাহ পরিলক্ষিত হয়।
৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ৫
ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হয।
শিক্ষার্থীদের মাঝে কিশোর গনতন্ত্রিক সৃষ্টি শৈশবকাল থেকে
প্রতিনিধিত্বশীল মনোভাব তৈরী, বিশ্বের উন্নয়েনশীল দেশেরমত এদেশেও
বিদ্যালয়ে গুলোর আঙ্গিনা, শ্রেণী কক্ষ পরিস্কার, খাবার পানি সরবরাহ, আসন
বিন্যাস, স্বাস্থ্য উন্নয়েন ও বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ বিভিন্ন
কর্মকান্ডে ষ্টুডেন্টস কেবিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যার
ফলশ্রুতিতে আত্রাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ষ্টুডেন্টস কেবিনেট
নির্বাচন।
দেশের জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান
নির্বাচন কমিশনার, সহকারী কমিশনার, রিটার্নিং অফিসার,
প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়ত্বি পালন
করেন ছাত্রদের কাছ থেকে।
আত্রাইয়ে বিভিন্ন বিদ্যালয়ের ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শণ
করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী
অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল
আলম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিভিনস্কুল পরিচালনা কমিটির
সভাপতিসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান বলেন, গনতান্ত্রিক
প্রক্রিয়া রাষ্ট্রের কিংবা কোন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন ঘটলেই কেবল
জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শৈশব থেকে
ভোট প্রদানের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন ঘটানোর মূল্যবোধ জাগানোর
জন্যই এই কেবিনেট নির্বাচন।
এই নির্বাচন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে। উক্ত নির্বাচনকে সবচেয়ে আকর্ষন করেন প্রধান নির্বাচন
কমিশনারের সঙ্গে মহাব্যস্ত রিটার্নিং কর্মকর্তা। ভোট গ্রহণে
হিমশিম খাচ্ছেন পোলিং অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তারা। আছে
পোলিং এজেন্ট, সাংবাদিক, পুলিশ অবশ্য এরা সবাই শিক্ষার্থী।#