বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আত্রাইয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস

উদযাপন করা হয়েছে। রবিবার সকাল ৫.৫৭ মিনিট উপজেলা শহীদ মিনার

প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল

আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ

ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, এসি ল্যান্ড জয়া

মারীয়া পেরেরা, আত্রাই থানা অফিসার ইনচার্জ বদরুদোজা, উপজেলা আওয়ামী

লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম

মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূলবারী রঞ্জু, মহিলা

ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই প্রেস ক্লাবের সাংবাদিকসহ

অন্যান্য পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী

উপস্থিত থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন, শান্তির

প্রতীক পায়রা উড়ানো শেষে কুচকাওয়াজে ছালাম গ্রহন করেন উপজেলা

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান ,এসময উপস্থিত ছিলেন উপজেলা

নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, আত্রাই থানা অফিসার ইনচার্জ

বদরুদ্দোজা।

বেলা ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে মহান

বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও

আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই মুক্তিযোদ্ধা কমান্ডার

মোঃ আকতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,

সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব উন্নয়ন

অফিসার ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451