সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বগুড়ার মুয়াজ্জিন ও রাবি শিক্ষকএর খুনি নিহত দুই জঙ্গি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

ঢাকা : মিরপুরে বন্দুকযুদ্ধে নিহত একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর রেজাউল করিমের হত্যাকারী। অন্যজন বগুড়া শিয়া মসজিদে হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজমের (সিটি) প্রধান মনিরুল ইসলাম।নিহত জঙ্গিরা হল— তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ওরফে ওসমান (৩৫) এবং সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল (৪২)।
মনিরুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধে নিহত ওসমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছে। ওসমান ওই ঘটনার নেতৃত্বে ছিলেন। ওসমানের দেশের বাড়ি জয়পুরহাট।
বন্দুকযুদ্ধে নিহত আরেকজন সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল। তার দেশের বাড়ি দিনাজপুর। তিনি বগুড়া শিয়া মসজিদে গুলি চালিয়ে ১ জনকে হত্যা করে।
সকালে রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জেএমবি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছিল পুলিশ। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেছিল পুলিশ কর্মকর্তারা।
গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করে উগ্রবাদী গোষ্ঠী।
ওইদিন সকালে সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে। ৫০ গজ যাওয়ার পর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বটতলা মোড়ে তাকে হত্যা করা হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া সম্প্রদায়ের আল-মোস্তফা জামে মসজিদে নামাজরত অবস্থায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিবর্ষণে মোয়াজ্জিন নিহত হন। গুলিবিদ্ধ হন তিন মুসল্লি।
সকালে পুলিশের গুলিতে নিহত জঙ্গি সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল ওই হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজমের (সিটি) প্রধান মনিরুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451