রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩৩ বছর পরের ঘরে বাস গৃহহীনদের তালিকায় ঠাঁই হয়নি লালপুরের দিনমজুর সান্টুর পরিবারের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান:

৩৩ বছর ধরে পরের ঘরে বাস করলেও গৃহহীনদের তালিকায় স্থান পায়নি নাটোরের

লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিনমজুর শফিউদ্দিন

সান্টুর পরিবার।

জানাগেছে, ১৯৮৪ সালের কোন এক সময় ঢাকায় বসবাসকারী জনৈক

এ্যাডভোকেট ইসরাফিল হোসেন তার ২টি চৌরি (চৌ-চালা) কাঁচা ঘরে

সান্টুর পরিবারকে বসবাসের আনুমতি দেন। তখন থেকেই সান্টু তার পরিবার

নিয়ে ঐ বাড়িতে বসবাস করছেন। বর্তমানে তার পরিবারে শতায়ু বৃদ্ধ পিতা

হছেন আলী প্রামানিক ও স্ত্রী হাসিনা বেগম রয়েছেন। তার ২ মেয়ের বিয়ে

হয়েছে । একমাত্র পুত্র সুইট ঝিনাইদহে বিয়ে করে স্ত্রী নিয়ে সেখানে

বসবাস করেন। ৩মাস আগে শফিউদ্দিন সান্টু স্ট্রোকে আক্রান্ত হয়ে

বিছানায় পড়ে আছেন।

সান্টুর স্ত্রী হাসিনা বেগম বলেন,‘আমাদের ঘরবাড়ি নেই। দীর্ঘ ৩৩ বছর

ধরে এ্যাড. ইসরাফিলের বাড়িতে বসবাস করছি। এ খবর স্থানীয় চেয়ারম্যান

আমিনুল ইসলাম জয় আগে থেকেই জানেন। তার পরেও তিনি গৃহহীনদের

তালিকায় আমাদের নাম দেননি। তিনি আরো বলেন এ্যাড. ইসরাফিল মাঝে

মধ্যে আমাদের বাড়ি থেকে নেমে যেতে বলেন। কিন্তু বৃদ্ধ শশুড় আর অসুস্থ্য

স্বামীকে নিয়ে যাওয়ার কোন জায়গা নেই। নিরুপায় হয়ে এখানে পড়ে

আছি।’

এ ব্যাপরে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন, ‘আমি

তালিকা তৈরীতে অত্যন্ত কম সময় পেয়েছি। এ সময়ে ৬১টি গৃহহীন পরিবারের

তালিকা জমা দিয়েছে। ঐ পরিবারের বিষয়টি আমার জানার বাইরে ছিল।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451