সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যমুনার ক্যানেলে তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভগাছা ইউনিয়নের বাঐখোলা এমপি বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাঐখোলা এমপি বাঁধ এলাকায় যমুনার ক্যানেলে ওই তরুণীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এসআই রবিউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে উজান থেকে প্রায় এক সপ্তাহ ধরে ভাসতে ভাসতে মরদেহটি বাঐখোলার এই স্থানে পৌঁছেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451