বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গুরুদাসপুরে আপন ঘরে পরবাসী তিন ভাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে রেকর্ডের ভূলে

পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে নিজ ঘরে পরবাসী হয়েছে

উপজেলার মৃত আব্দুল হামিদ মোল্লার তিন ছেলে। সরেজমিনে গিয়ে

দেখা গেছে, নাজিরপুর বাজারের মৃত আব্দুল হামিদ মোল্লা

নাজিরপুর মৌজাধীন নন্দকুজা নদী সংলগ্ন ১৯২ নং আর এস

খতিয়ানের ১১৩ নং দাগের ২৫ শতাংশ জমি মূল মালিক আব্দুল

হামিদ মোল্লার ছেলে সামসুল হক মোল্লা, নাজিমউদ্দীন মোল্লা ও

নজরুল ইসলাম মোল্লা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়। কিন্তু ১৯৭৪ সালের

রেকর্ডের সময় জমি মধ্যে ২৫ শতাংশ জমির মধ্যে মাত্র ১২ শতাংশ

জমি তাদের নামে রেকর্ড করেন তৎকালিন সার্ভেয়ার। ফলে বাকি ১৩

শতাংশ জমি ভূলবসতঃ সরকার কেটে নেয়। এ ব্যাপারে ভূক্তভোগিরা

জমিটির রেকর্ড-এর সংশোধন পূর্বক তাদের পৈত্রিক সম্পত্তি

ফিরেয়ে দেওয়া লক্ষ্যে নাটোর সহকারী জজ আদালতে একটি মামলা

করেছেন গত ১৫-০২- ২০১৭ ইং তারিখে। কিন্তু সরকারি ভূলের

খেসারত দিতে গিয়ে তারা কোন মতেই ওই জমিতে দখলে যেতে

পারছে না। এমন কি সেখানে দখলে যাওয়ার পস্তুতি নিলেই তাদের

স্থাপনা উচ্ছেদ করে দেয়ার ব্যবস্থা নিচ্ছে নাজিরপুর ইউনিয়ন ভূমি

অফিস। এ ব্যাপারে যোগাযোগ করলে ইউনিয়ন ভূমি অফিসের

দায়িত্বে থাকা তহসিলদার আবুল কামাল আজাদ বলেন বির্তকিত

জমিটির উপরে থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে

দখলে যেতে পারবে না তারা। অপর দিকে ভূক্তভোগি ৩ ভাই বলেন পৈত্রিক

সম্পত্তিটা সরকারী ভূলের খেসারত আমরা কেন দেব ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451