রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন পালন,ইসলামিক ফাউন্ডেশনের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয়

শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে

জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার সকালে

ফাউন্ডেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক

প্রদক্ষিন করে। বিকেলে ফাউন্ডেশন মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা

সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। জেলা

কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল কালামের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন

নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর লেখা ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ পাঠ করেন মোঃ একরামুল হক

ইভান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন চান্দলাই নুরাণী একাডেমীর ৫ম শ্রেণীর

শিক্ষার্থী নাবিলা তাসলিম। শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মহাডাঙ্গা জামে মসজিদের ইমাম ও শিক্ষক মাওলানা মোঃ

ময়েজউদ্দিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451