রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪০২ বার পড়া হয়েছে
সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, দোকানদার আটক

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:

বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে প্রেমের প্রস্তাবে

সাড়া না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করছে ইমন হোসেন বাবু

(২৩) নামে এক বখাটে। এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ

করা হয়েছে। এদিকে, একটি প্রভাবশালী মহল দফায় দফায় আপোষরফার নামে

বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

জানা যায়, পূর্ণ কলস গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও রাজাপুর

অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ইমন হোসেন বাবু বেশ কিছু যাবৎ ঐ

মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে সাড়া না দেয়ায়

বাবু তার উপর ক্ষিপ্ত হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে মেয়েটি প্রকৃতির

ডাকে সাড়া দিতে বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা বাবু তার দুই

বন্ধু জাকির ও দেলোয়ার হোসেনের সহযোগিতায় তাকে মুখ চেপে ধরে

পাশেই বাবুর নানা বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।

বুধবার সকালে গোঙানীর শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে মেয়েটিকে

উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে বাবু ও তার

বন্ধুরা পলাতক রয়েছে।

এ ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক পার্থ বিশ^াস ঘটনার সত্যতা স্বীকার করে

জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451