বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের ধাওয়ায় যুবক নিখোঁজ লাশ মিললো ইছামতি নদীতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৪২৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়ায় নিখোঁজ আসাদুল (২৭) নামে এক যুবকের মরদেহ ইছামতি নদী উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকায় ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদুল বাগবাটি ইউনিয়নের বেজগাতী গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। নিখোঁজ যুবক বাচ্চু রাঙালিয়াগাঁতী গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে।
বাগবাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আল-আমিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে আসাদুল ও বাচ্চুসহ ছয়জন বেজগাঁতী ব্রিজের পাশে জুয়া খেলছিল। রাত সাড়ে ৮টার দিকে দুইজন পুলিশের পোশাকধারীসহ ১০/১৫ জন সাদা পোশাকধারী তাদের ধাওয়া করে। এসময় তারা ছয়জনই ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে চারজনকে আটক করার পর ছেড়ে দেয়া হয়। বাকি দুইজন গত রাত থেকেই নিখোঁজ ছিলেন।
তবে স্থানীয়দের দাবি ওই জুয়াড়ির দলকে পুলিশ ধাওয়া করেছিল। তবে সদর থানা পুলিশ এ বিষয়টি অস্বীকার করেছে।
বিকেল ৪টায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করে। এরপর বিকেল ৫টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত অপর যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
বিষয়টি অস্বীকার করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রাতে সদর উপজেলার বাগবাটি এলাকায় কোনো অভিযান চালানো হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451