মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র ৩৩ দিন পর উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৭১ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র ৩৩ দিন পর

উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৭টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর

বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী

কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে ২ দিনের রিমান্ডে

নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মেয়র মীরলি তার ভাই হাসিবুল হক মিন্টুকে।

জিজ্ঞাসাবাদে শিমুল হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রের কথা স্বীকার করে মিন্টু।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মেয়রের বাড়ির পাশে পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার

করা হয়।

এর আগে গত ২০ ফেব্র“য়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার পৌর মেয়র মীরু

ও তার ভাই মিন্টুকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন

করা হয়। পরে বিচারক নজরুল ইসলাম তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ

সোমবার তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করে

মিন্টু। সেই তথ্যের আলোকে মঙ্গলবার সকালে তাদের বাড়ি পাশের একটি

পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ২রা ফেব্র“য়ারী ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরু’র

পিন্টু মেয়রের বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে

ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল

নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এসময় মেয়র মিরু ও তার ভাই মিন্টু

শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে শর্টগানের গুলিতে কর্তব্যরত

সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে বগুড়া ও পরের দিন উন্নত

চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে পৌর

মেয়র মিরুকে প্রধান আসামী করে ১৮জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০/২৫

নামে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক,

তার ভাই পাবনা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল হক

মিন্টুসহ ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451