বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘন কুয়াশার কারণে ওবায়দুল কাদেরের হেলিকপ্টার সিরাজগঞ্জের তাড়াশে জরুরী অবতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:

আওয়ামীলীগ নেতা আব্দুল জলিলের স্মরণ সভায় যোগ দিতে নওগাঁ

যাওয়ার পথে ঘন কুয়াশর কবলে পড়েছে আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক ওবায়দুল কাদরকে বহনকারী একটি হেলিকপ্টার।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ

উপজেলায় পৌঁছলে হঠাৎ ঘন কুয়াশা শুরু হয়। এ সময় উপজেলার

দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী এলাকায়

হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে।

জানা গেছে, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা

আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত

স্মরণসভায় যোগ দিতে একটি হেলিকপ্টারে করে নওগাঁ

যাচ্ছিলেন ওবায়দুল কাদের। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের

যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক

সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক স্থানীয়

নেতাকর্মীদের জানান, মেঘ, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ

থাকার কারণে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি

তাড়াশের দেশীগ্রামে জরুরী অহতরণ করতে বাধ্য হয়। অবস্থানের ৪০

মিনিট পর আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারটি নওগাঁরও উদ্দেশে

রওনা হয়।

দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে

জানান, হঠাৎ ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার জরুরী অবতরণ করে।

খবর পেয়ে আমি ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও

উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক ঘটনাস্থলে ছুটে যাই।

মূহূর্তের মধ্যে শত শত লোকজন ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে

ছুটে আসেন। কিছু সময় ঘন কুয়াশা কেটে গেলে মন্ত্রীরা

গন্তব্য স্থলে চলে যান।

সংক্ষিপ্ত সময়ে ওবায়দুল কাদের দলের খোঁজ খবর নেন এবং

নেতার্মীদের দলকে সুসংগঠিত করার দিক-নির্দেশনা দেন। এ

সময় মহল্লার মেয়েরা মন্ত্রীর জন্য কিছু ফলমুল নিয়ে আসলে

তিনি তাদের আপ্যায়ন গ্রহন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451