গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা ডায়ািেবটক কল্যাণ সমিতির শৌচাগার
নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গুরুদাসপুর উপজেলা
আ.লীগের সাধারন স্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
শনিবার সকালে দিকে উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির নিজস্ব ভবন
সংলগ্ন স্থানে তিনকক্ষ বিশিষ্ট ২১ফুট লম্বা ওই শৌচাগারের ব্যয় বাবদ ৪লাখ
২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে গুরুদাসপুর পৌরসভা।
উদ্বোধনের সময় সাবেক সাংসদ জাপানেতা আবুল কাশেম সরকার,উপজেলা
আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. আব্দুল বারী, মশিন্দা
ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আব্দুল বারী, পৌরকাউন্সিলর শফিকুল ইসলাম
ও সামসুল হক এবং ডায়াবেটিক হাসপাতালের সাধারন সম্পাদক এমদাদুল
হক মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা
করেন ইমাম হোসাইন পিন্টু স্যার।