শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাড়াশে চুরি যাওয়া মালামাল উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে নারী সহ আহত ৮

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ

সিরাজগঞ্জের তাড়াশে চুরি যাওয়া মালামাল উদ্ধারকে কেন্দ্র করে

দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ ৮ জন আহত হয়েছেন। শনিবার

দুপুরে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের তাড়াশ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা

হয়েছে। তাড়াশ থানার এস আই মো. মানিক মিয়া সংঘর্ষের

বিষয়টি নিশ্চিত করেছেন । জানা গেছে, গত সপ্তাহে ওই বাজারে

ছানোয়ার হোসেনের ভ্যারাইটিষ্টোর থেকে একটি টিভি ,

অটোরিক্সা সহ মালামাল চুরি হয়। চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য

শোলাপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. আলম হোসেন

ছানোয়ারের নিকট ১০ হাজার টাকা দাবী করেন। এ নিয়ে উভয়

পক্ষের মধ্যে বাগ বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর

আহতরা হলেন, মৃত.মহর আলির ছেলে আজগর আলী (৪৮), মো.তজিম

আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪৫), মো. আমজাদ হোসেনের

স্ত্রী হাফিজা খাতুন (২২), মো.শামচুল আলীর ছেলে আলম (৩৭) সহ

৮ জন আহত হয়েছে। আহতদের তাড়াশ হাসপাতাল সহ বিভিন্ন

ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে থানার এসআই মো.

মানিক হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে

পাঠানো হয়েছে এবং এ নিয়ে এখনো কোন মামলা হয়নি ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451