রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

  ঝিনাইদহে আবার ও কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহ জেলার সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামে

পুলিশে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছেন। তাছাড়া জানা

গেছে, এ সময় পুলিশের আরো এসআইসহ ৩ জন আহত হয়েছে।

০১.০৭.২০১৬ ইং দিন গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা

ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন

সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেতুলবাড়ীয়া এলাকায় একদল

দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে

ঝিনাইদহ সদর থানার পুলিশ তেতুলবাড়ীয়া রাস্তা দিয়ে টহল দিচ্ছিল।

এ সময় তেতুলবাড়ীয় গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছালে দুর্বৃত্তরা

পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়

পক্ষের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা

পালিয়ে যায়।

পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ লাশ

উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে

দেশীয় তৈরি একটি শ্যুটারগান, অস্ত্র, ২ রাউন্ড গুলি, ৬টি হাসুয়া ও ৫টি

বোমা উদ্ধার করা হয়।

কথিত এ বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল

আহত হয়। আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা

হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451