বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে এক মুক্তিযোদ্ধা অন্য মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় প্রতিবাদ সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ শিবগঞ্জে এক মুক্তিযোদ্ধা অন্য

মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় প্রতিবাদ সভা করেছে মুক্তিযোদ্ধার একাংশ।

সম্প্রতি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলাকালে পারিবারিক কলহের জের ধরে মনাকষা

ইউনিয়নের হাউসগনর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল কাদের জিলানীকে অপর

মুক্তিযোদ্ধা আবদুল সালামসহ কয়েকজন মুক্তিযোদ্ধা জিলানীকে রাজাকার বলে

আখ্যায়িত করার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী

অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন

বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক

মশিউর রহমান, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ

হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মুক্তিযোদ্ধা

বাহরাম আলী, বিনোদপুর কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ

২৪ জন মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ১৭ জন মুক্তিযোদ্ধার

স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম ও

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের বরাবরে দেয়া হয়। উল্লেখ্য গত ১৮

ফেব্র“য়ারী উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলাকালে মনাকষা

ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত মোন্তাজ আলির ছেলে ও বিজিবির

অবসারপ্রাপ্ত সুবেদার (নং ২৯৮৬) প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল কাদের জিলানীর স্ত্রী

আরিফা বেগম কাগজপত্র নিয়ে উপস্থিত হলে মনাকষা ইউনিয়নের মুক্তিযোদ্ধা

আবদুস সালামসহ কয়েকজন জিলানীকে রাজাকার বলে আখ্যায়িত করলে তার যাচাই-

বাছাই তালিকা স্থগিত হয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451